• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:০৭:৩৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:৩০

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ডিসেম্বর সোমবার ১৫ সদস্যের এ দল ঘোষণা করা হয়। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর। যুব এশিয়া কাপের এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ঘোষিত এই দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ পাকিস্তান সিরিজে খেলা দেবাশীষ সরকার দেবা বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা

এশিয়া কাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে 'বি' গ্রুপে আছে বাংলাদেশ। আগামী ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে তামিমরা। এরপর ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

বাংলাদেশ স্কোয়াড- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই- রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০