• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৪১:২২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে

১৮ মার্চ ২০২৬ সকাল ০৮:১৮:১৭

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে দেশটিতে থাকা কয়েকশ’ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দুই শতাধিক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১৯ মার্চ বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে।

জানা গেছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের প্রথমে সড়কপথে সীমান্ত পার করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এই কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

আঙ্কারা থেকে মুঠোফোনে তিনি জানান, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ধাপে ধাপে ইরান থেকে আজারবাইজান হয়ে ফিরিয়ে আনা হবে। প্রথমে তাদের নিরাপদে সীমান্ত পার করা হবে, এরপর বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭