• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ১০:৫৪:১৪ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দিয়ে হত্যা করল ফুফু

৪ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫১:৩০

পারিবারিক কলহের জেরে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দিয়ে হত্যা করল ফুফু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মিমকে পুকুরে ফেলে দেন ফুফু পপি আক্তার (২০)। আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতকে এমন লোমহর্ষ ঘটনা জানান পপি আক্তার (২০)। এ সময় তার মা মরিয়ম বিবিও (৪৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

Ad

এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৩ অক্টোবর বৃহস্পতিবার হত্যা মামলা হয়েছে। ঘটনাটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামে ঘটেছে।

Ad
Ad

গত মঙ্গলবার ওই গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেনের চার মাসের মেয়ে মাহমুদা আক্তার মিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, নিহত শিশুর মা মিনারা আক্তারের সঙ্গে তার শাশুড়ি মরিয়ম বিবি ও ননদ পপি আক্তার পারিবারিক কলহ চলছিল।

নিহত শিশুর মা মিনারা বেগম বলেন, মেয়েকে দুধ খাইয়ে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পরেন। এ সময় ননদ পপি আক্তার শিশু মীমকে বিছানা থেকে তুলে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। কাজের এক পর্যায়ে ঘরে এসে মেয়েকে না পেয়ে চিৎকার শুরু করেন মিনারা। এক পর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। মরিয়ম বিবি আদালতকে জানান, সকালে পপি আক্তার ছাড়া আর কোনো লোক ঘরে ছিল না। মীমকে পুকুরে ফেলার সময় পানির শব্দও শুনেছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৬

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০


‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৯

হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৫৩




Follow Us