• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৫০:১১ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

৭ মে ২০২৪ দুপুর ০১:৩৩:৪২

মানিকগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মানিকগঞ্জ প্রতিনিধি: মধ্যরাতে শেষ হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার-প্রচারণা। জেলার সিংগাইর ও হরিরামপুর উপজেলায় কাল ভোট।

৭ মে মঙ্গলবার সকাল ৭ টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

আগামীকাল ৮ মে বুধবার সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মানিকগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে ইভিএমে।

জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান জানান, দুই  উপজেলায়  চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিংগাইর উপজেলায় ভোট কেন্দ্র ১০১টি, ভোট কক্ষ ৭৩২ টি এবং মোট ভোটার ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। হরিরামপুর উপজেলায় ভোট কেন্দ্র ৬৫ টি, ভোট কক্ষ ৪১৭টি ও মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন।

তিনি আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে বিজিবি, পুলিশ, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়া  মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮



Follow Us