• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৪৭:২৬ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?

২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮

কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?

আন্তর্জাতিক ডেস্ক: টানা আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার মাধ্যমে বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে কৌশল বদল করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশ্লেষকদের মতে, কেবল নিট প্রশ্নফাঁস নয়, দেশের তরুণ সমাজের ক্রমবর্ধমান অসন্তোষই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ।

দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে অংশ নেয় বিপুলসংখ্যক তরুণ-তরুণী। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা হয় এবং আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালের কৃষক আন্দোলনের পর এটাই মোদী সরকারের আরেকটি বড় নীতিগত পিছু হটা। তাদের ভাষ্য, নিট প্রশ্নফাঁস তাৎক্ষণিক ইস্যু হলেও এর পেছনে রয়েছে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকট, মূল্যস্ফীতি এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।

সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলনে নতুন গতি আনলেও শেষ পর্যন্ত তরুণ আন্দোলনকারীরাই তাদের দাবিতে অনড় থাকেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করা হলেও শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনের নেতারা।

বিশ্লেষকদের মতে, সরকারের তাৎক্ষণিক সংকট আপাতত কেটে গেলেও তরুণদের অসন্তোষ, অর্থনৈতিক চাপ এবং কর্মসংস্থানের সংকটের মতো মৌলিক সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারকে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

সূত্র: আনন্দবাজার 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮




Follow Us