• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০০:০৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

২৬ এপ্রিল ২০২৩ সকাল ১০:৩৩:২৬

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

২৬ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি: আইজিপি

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি।

মাহবুবুল আলম জানান, জেলাবাসী উৎসাহের সঙ্গে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে একই দিন বিকেলেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ঢাকায় ফিরে যাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯