• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৭:১৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার: জ্বালানি উপদেষ্টা

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪১:১১

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে। এই পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

২৭ জানুয়ারি মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।’

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।’

বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে, সে জন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করে কাজ এগিয়ে রেখে গেছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

বিষয়টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুঃসংবাদই বটে। কেননা চলতি জানুয়ারি থেকে নতুন কাঠামোতে তারা বেতন পাবেন এমন একটি ধারণা তাদের মধ্যে জন্মেছিল। এখন বিষয়টি বলতে গেলে ঝুলে গেল। নতুন সরকার এসে এ বিষয়টিতে হাত দিতে সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২