• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:১৭:২১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৮:৪৪

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণে ৮০৪ জন অংশগ্রহণ করেন।

২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে  কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ।

এতে পুলিশ সুপার মাহফুজ আফজাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান সহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কোটচাঁদপুর উপজেলার ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৪৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৯৮ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।

এসময় ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭