• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:১৮ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

২৬ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৬:১৬

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি শনিবার দুপুরে এই দোয়া মাহফিলের আয়োজন করে তুরাগ থানা ৫২ নং ওয়ার্ড বিএনপি।

তুরাগ থানা বিএনপি নেতা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হালিমসহ উত্তরা ও তুরাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। দশ টাকা চালের কথা বলে ১০০ টাকায় চাল খাইয়েছে। প্রথমবার ভোট প্রতারণার মাধ্যমে নিয়েছে, পরবর্তী ভোট তারা নিজেরাই দিয়েছে। সেই ভোটে জনগণের কোনো সায় ছিল না। জনগণের কোনো সম্মতিও ছিল না। আমরা আওয়ামী লীগ হতে চাই না আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের রায়ই আমাদের সিদ্ধান্ত।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২