• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:২৯:১৯ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ইবিতে শোভাযাত্রায় অংশ না নেয়ায় হলের খাবার বন্ধ করে দিলেন প্রভোস্ট

১৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৫৮

ইবিতে শোভাযাত্রায় অংশ না নেয়ায় হলের খাবার বন্ধ করে দিলেন প্রভোস্ট

ইবি প্রতিনিধি: বাংলা নববর্ষের শোভাযাত্রায় ছাত্রীদের অংশগ্রহণ না করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন হলের ডাইনিংয়ের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছেন। 

১৬ এপ্রিল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নববর্ষ উপলক্ষে হলটিতে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির বিশেষ আয়োজন করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালিরও পরিকল্পনা ছিল। কিন্তু আশানুরূপ সংখ্যক শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় প্রভোস্ট হতাশ হয়ে তাৎক্ষণিকভাবে দুপুরের খাবার পরিবেশন বন্ধ ঘোষণা করেন এবং রাত ৯ টায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিটিং ডাকার নির্দেশ দেন। ফলে শিক্ষার্থীরা দুপুরে কোনো খাবার না পেয়ে চরম দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন: ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ

হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, শোভাযাত্রায় অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল না এবং অনেকের ক্লাস ও পরীক্ষা থাকায় তারা যেতে পারেননি। কেউ কেউ দুপুরের খাবারের জন্য আগে থেকেই টোকেন সংগ্রহ করেছিলেন, কিন্তু পরে জানানো হয় খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
হলের এক ছাত্রী মাহমুদা খাতুন বলেন, ‘আমরা আগেই টোকেন নিয়েছিলাম। কিন্তু ক্লাস-পরীক্ষার কারণে অংশ নিতে পারিনি। পরে জানতে পারি, খাবার দেওয়া হবে না। এটা খুবই দুঃখজনক।’

হল ডাইনিংয়ের এক কর্মকর্তা জানান, ‘রাত ২টা থেকে রান্নার প্রস্তুতি শুরু হয়। দুপুরের আগে সব কিছু প্রায় প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে প্রভোস্ট স্যার রান্না বন্ধ করতে বলেন।’

প্রভোস্ট ড. জালাল উদ্দিন বলেন, ‘আমার হলে প্রায় ৪০০ শিক্ষার্থী থাকলেও মাত্র ৮-১০ জন শোভাযাত্রায় অংশ নেয়। ব্যান্ড পার্টি থাকলেও এত কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে র‍্যালি করা সম্ভব হয়নি। হতাশ হয়ে খাবার পরিবেশনের সিদ্ধান্ত বাতিল করি।’

আরও পড়ুন

তারেক রহমানের জন্মদিন: বেরোবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতোমধ্যেই ঘটনার প্রতিবাদ এবং প্রভোস্টের পদত্যাগের দাবি উঠেছে। প্রভোস্ট এ বিষয়ে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫



পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬