• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৭:৩৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন বিরোধীদের কড়া সমালোচনা

১৬ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৩৬:৪৭

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন বিরোধীদের কড়া সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কথা উঠেছে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে। এবার নির্বাচন ঘিরে বিরোধীরা যেসব সহিংসতা ও নাশকতা চালিয়েছে তার কড়া সমালোচনা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

Ad

স্থানীয় সময় ১৫ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

Ad
Ad

এ সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠলে ডুজারিক বলেন, নির্বাচন বিরোধীরা যেসব নাশকতা ও সহিংসতা ছড়িয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব। আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং মানবাধিকার ও আইনের শাসনের সম্মান নিশ্চিত করতে আহ্বান জানাই।

এর আগে গত ৯ জানুয়ারি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায়, ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপি ও তার সমমনারা অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছিলেন স্টিফেন ডুজারিক ।

কিন্তু সোমবারের প্রেস ব্রিফিংয়ে, নির্বাচনের আগে গণপরিবহন ও রেলে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের অবস্থান সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। যারা সহিংসতা করছে, আমরা তাদের ক্ষমা করবো না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬


Follow Us