• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:০২:২৩ (01-May-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

১১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৫০:৪৮

রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর সোমবার উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

Ad
Ad

সমাবেশে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

Ad

কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারি সফিউল আজিমের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।

কাপ্তাই সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, এশিয়ান টিভি রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার ও বাঙালহালিয়া ৩নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম হোসেন মিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাঠ সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us