• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৭:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশন সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের নিহত

৩১ মে ২০২৩ সকাল ০৯:২৯:৪৫

চরফ্যাশন সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের নিহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার সড়কে শাহীন নামে এক কলেজ ছাত্র দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। ৩০ মে মঙ্গলবার সকালে চেয়ারম্যান বাজার সড়কের চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মাদ্রাজ ইউনিয়নের চর নাজিম উদ্দিন গ্রামের মো. আমিন কাজীর ছেলে। সে চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলো।

Ad

স্থানীয়রা জানান, শিক্ষার্থী শাহিন লেখাপাড়ার পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে কাজ করতেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইলযোগে বের হন। চেয়ারম্যান বাজার সড়কের চকবাজার এলাকায় এলে স্পিডব্রেকারের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেগে রাস্তা থেকে ছিটকে পড়ে। এ সময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

Ad
Ad

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন এশিয়ান টিভি অনলাইন কে জানান, সকালে চেয়ারম্যান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শাহিন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us