• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:২৮:৪৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

২০ মে ২০২৫ দুপুর ১২:৩৯:৩৬

ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী।

Ad

১৯ মে সোমবার রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত লাকি আক্তার পটুয়াখালী জেলার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে ও ফতুল্লা রেলস্টেশনের ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, স্বামী শিপন ফতুল্লা বাজারে মাংসের দোকানে কসাই হিসেবে কর্মরত। তারা দুইজনই ভালোবেসে বিয়ে করেন। প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। রাতে স্বামী শিপন বাসায় ফোন করে জানায় লাকি আত্মহত্যা করেছে। খবরপেয়ে বাসায় গিয়ে দ্রুত ৩‘শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, পারিবারিক কলহে তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে যায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫





Follow Us