• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৯:৩৭ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪

২০ মে ২০২৩ রাত ০৮:৪২:২৪

রাঙ্গাবালীতে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারের দক্ষিণে মায়ারচর সংলগ্ন এলাকায় মাছ ধরা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ৪ জন  আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতরা হলেন, ঐ ইউনিয়নের সেনের হাওলা গ্রামের মনির হোসেন (৩০), ফরিদ খান (৪০), মাসুম খান (৪৮) ও জালাল খান (৩৫)। সংঘর্ষে আহতদের শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

Ad
Ad

জানা যায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণে মায়ারচর সংলগ্ন এলাকায় কন্টিজাল দিয়ে ইলিশ শিকারের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জেলে জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এই দন্দ্বের জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে ২ পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে সন্ধ্যায় সদর ইউনিয়নের পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ মিমাংসার কথা থাকলেও সন্ধ্যা ৬ টায় এ সংঘর্ষে ঘটনা ঘটে। 

আহতদের দাবি, ফেরদাউস মৃধা ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় কথা হয় রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদারের সাথে। তিনি জানান, মাছ ধরা নিয়ে বিরোধে ৪ জন জেলে আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় ২ পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us