• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৬:৪৫ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দু’দফা ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী

১৮ মার্চ ২০২৫ দুপুর ১২:১৮:৪২

কালিয়াকৈরে দু’দফা ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা ছুটি শেষে বাড়ি ফেরার পথে ডাকাতরা গাছ ফেলে রাস্তা আটকিয়ে তাদের হাত পা বেঁধে মারধর করে সব কিছু নিয়ে যায়।

এ ঘটনার পর রাতে মুরগি বোঝাই আরেকটি পিকআপ আটকিয়ে ২.৫ লক্ষ টাকা এবং পাঁচজনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 

১৭ মার্চ উপজেলার কালামপুর সাহেবাবাদ রোডে এসব ঘটনা ঘটে।

Ad
Ad

আহত শ্রমিকদের নাম এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Ad

স্থানীয়রা জানায়, এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর সাহেবাবাদ রোডে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরায় সমস্যা দেখা দিচ্ছে।

গ্রামবাসী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঈদের আগেই এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ডাকাতদের ধরার জন্য আমরা কাজ করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪





Follow Us