• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৪:১১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

১৩ মার্চ ২০২৫ সকাল ১১:১৬:১৭

পীরগাছায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রংপুর জেলা ও পীরগাছা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে।

১২ মার্চ দুপুরে রংপুর জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন। প্রথমে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নবুহারিয়ার ঘাট টিবি ব্রিক্স ও তাম্বুলপুর ইউনিয়নের মনি ব্রিক্সে অভিযান করে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহামুদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর পরিচালক সহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। পীরগাছা উপজেলায় মোট ২৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৪টি ইটভাটার পক্ষ থেকে উচ্চ আদালতে রিট আবেদন করা করা থাকলেও কোনটারই নেই কোনো বৈধ কাগজপত্র।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, রংপুরের বিভিন্ন উপজেলায় ১৭২টি ইটভাটার মালিক পরিবেশগত লাইসেন্স না থাকাসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই বছরের পর বছর অবৈধ ইটভাটা চালু রেখে ব্যবসা করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়াসহ নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। সে কারণে উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পরিত্যক্ত হোক আর সচল হোক অবৈধ হলেই ভাটা গুড়িয়ে দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০