• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৫:৫৬ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬

কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার সূত্রাপুর উত্তর গজারিয়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আব্দুল জলিলের ছেলে।

Ad
Ad

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার সূত্রাপুর গজারিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

Ad

নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আল আমিন জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪



Follow Us