• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:৪৭:৫৭ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা কাব হলিডে

২১ জুন ২০২৬ রাত ০৮:১৬:২০

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা কাব হলিডে

পিরোজপু প্রতিনিধি: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন শনিবার জেলা স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার কাব স্কাউট সদস্য ও ইউনিট লিডাররা অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আয়োজনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম এবং জেলা সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান। এবারের কাব হলিডেতে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার রফিকুল ইসলাম রুমি (এএলটি)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলা থেকে ৩০টি কাব স্কাউট ইউনিটের ১৮০ জন কাব সদস্য এবং ৩০ জন ইউনিট লিডার এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কাব স্কাউটিং শিশুদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতেও এ কার্যক্রম কার্যকর অবদান রাখে।

দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, দলভিত্তিক কাজ, সৃজনশীল প্রতিযোগিতা ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন রাখা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী কাব স্কাউটদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৮ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৩