• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৩:০৫ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

ছাদে শুকাতে দেয়া ককটেল বিস্ফোরণে আহত সুরুজ, পলাতক পরিবারের সদস্যরা

১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৩৬:২৫

ছাদে শুকাতে দেয়া ককটেল বিস্ফোরণে আহত সুরুজ, পলাতক পরিবারের সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

Ad

আহত হাফিজুর রহমান সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, শীতে নষ্ট হবার আশংকায় নিজ বাড়ির ছাদে কিছু ককটেল রোদে শুকাতে দেন সুরুজ আলী। পরে দুপুরে ককটেলগুলো সংরক্ষণ করার জন্য ব্যাগে ভরতে গেলে ছাদেই একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা আরও জানান, ককটেল বিস্ফোরণের পরপরই আলামত পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কীভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আর ককটেল বিস্ফোরণের কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭








Follow Us