• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১১:২৯:৫৩ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ভাগিনাকে খুন করে পালিয়েছে মামা

২৯ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫৩:০০

শ্রীপুরে ভাগিনাকে খুন করে পালিয়েছে মামা

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে মামা রনির বিরুদ্ধে ভাগিনা শাহরিয়ারকে (১৯) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মামা পালিয়ে যায়।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। সে লিচু বাগান এলাকার মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতো।

অভিযুক্ত মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলির ছেলে। জানা যায়, ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম জানান, দুপুরে মামা রনি ও ভাগিনা শাহরিয়ার ঘরে কথা বলছিলেন। এক পর্যায়ের তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ভাগিনা শাহরিয়ার ঘর থেকে বাহিরে আসে। পরে মামা রনি বাহিরে এসে ভাগিনার সাথে আবার তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মামা ভাগিনাকে একের পর এক ছুরির আঘাত করতে থাকে। একাধিকবার ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩