• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:৫১:৫৮ (09-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে নিহত নির্মাণ শ্রমিক ফারুকের পরিবারের পাশে ইউএনও

৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৬:৩৫

শরীয়তপুরে নিহত নির্মাণ শ্রমিক ফারুকের পরিবারের পাশে ইউএনও

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত শ্রমিক মো. ফারুক হাওলাদারের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

৯ মার্চ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইকরী গ্রামে নিহত ফারুক হাওলাদারের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী।

Ad
Ad

এ সময় তিনি নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

Ad

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, কয়েকদিন আগে ফারুক হাওলাদার নামের একজন নির্মাণ শ্রমিক কাজ করার সময় ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং মানবিক সহায়তার অংশ হিসেবে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তার প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকার এ সামাদ ইসলামী অ্যাকাডেমির পাশে প্রবাসী ফেরদৌসীর নির্মাণাধীন চারতলা আবাসিক ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে যান রাজমিস্ত্রি মো. ফারুক হাওলাদার (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us