• ঢাকা
  • |
  • রবিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৩:৩১:৫৪ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

আলমডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে যুবককে পুড়িয়ে হত্যা

১৩ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৩:২৭

আলমডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে যুবককে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে সবুজ (২৩) নামের এক যুবককে মোটরসাইকেলের সঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর মঙ্গলবার রাতের যেকোনো সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে।

নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন বলে জানা গেছে।

Ad
Ad

বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে চাপা দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।

Ad

ডাউকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনোয়ার হোসেন বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি, নিহত সবুজ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো। কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে আমার জানা নেই। পুলিশের তদন্তেই হত্যার রহস্য উদঘাটন হবে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us