• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৩:৪৯ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৬:৫৪

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্য ও ভিশন নিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সদরের আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমদই ইউনিয়ন জামায়াতের আমির সুলতান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় মজলিশে শূরার  সদস্য ও জেলা জামায়াতে ইসলামির আমির ডা. ফজলুর রহমান সাইদ।

Ad
Ad

এ সময়  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাড. মামুনুর রশীদ, যুব বিভাগের সভাপতি  মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট শহর শাখার আমির আনোয়ার হোসেন, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা শাহ আলম, সদর উপজেলার আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির সুজাউল হোসেন, বম্বু ইউনিয়ন আমির ইসমাইল হোসেন, ছাত্র শিবির নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন,  আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মার্চের শুরুতে বসবে সংসদের প্রথম অধিবেশন
মার্চের শুরুতে বসবে সংসদের প্রথম অধিবেশন
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫:৫৭

‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৯:৪৫



ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারের আশা জয়সওয়ালের
ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারের আশা জয়সওয়ালের
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:৩৬

নেইমারের অবসরের গুঞ্জন!
নেইমারের অবসরের গুঞ্জন!
২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:০৩


Follow Us