• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৪:৩২ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৯ আগস্ট ২০২৪ সকাল ১১:৪৭:৪৮

জয়পুরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ করা হয়েছে।

Ad

১৮ আগস্ট রোববার বিকেলে কালাই বাসস্ট্যান্ডে থানা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোরাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি, আব্দুল গফুর মন্ডল, সাবেক যুগ্ম সম্পাদক, অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস ছামাদ বাবুসহ অনেকে।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৩










Follow Us