• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫৭:৫১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

১৪ আগস্ট ২০২৪ বিকাল ০৪:১৯:৩৯

নেত্রকোণায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: বৈষম্যে বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যার দায়ে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নেত্রকোণা জেলা বিএনপি।

১৪ আগস্ট বুধবার দুপুরে জেলার মেছুয়া বাজার সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।

Ad
Ad

অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৪:০২








Follow Us