• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৮:০০ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া জেলা কারাগার থেকে কয়েদিদের পলায়ন

৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২২

কুষ্টিয়া জেলা কারাগার থেকে কয়েদিদের পলায়ন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা কারাগার থেকে অন্তত অর্ধশতাধিক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ৭ আগস্ট বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি করে কারারক্ষীরা। মুহূর্তেই কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার।

তিনি বলেন, কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগার এলাকায় যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কতজন পালিয়েছে সেটা জানা যায়নি। এ ছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কারাগারে কর্মরত সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক বলেন, দুপুর আড়াইটার দিকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। পরে আরও অনেক কয়েদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪১:১১



একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৩





নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:২৯