• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৩৮:৩৬ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থী

৮ জুলাই ২০২৪ সকাল ০৭:২১:৪৭

নীলফামারীতে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে খেলাধুলা করতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ মো. তুহিন (১২) ও মো. সিয়াম (১৪) নামের দুই শিশু শিক্ষার্থী। তারা একে অপরের মামাত-ফুফাতো ভাই।

৭ জুলাই রোববার দুপুরে নীলফামারী সদর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের বাবা ও মা।

নিখোঁজ দুই শিশু হলো- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সিয়াম ও জামিয়া ইসলামিয়া দারুল উলম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মো. তুহিন। সিয়াম সদর উপজেলার টুপামারী ইউনিয়নে সরকারপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে ও একই ইউনিয়নের পুরাতন রেলস্টেশন এলাকার মৃত মাহাবুল ইসলামের ছেলে তুহিন।

নিখোঁজ দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই শুক্রবার দুপুর আড়াইটার পর খেলাধুলার উদ্দেশ্যে তারা বাসা থেকে বের হয়। আজ তিন দিন হয়ে গেলো তাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ নীলফামারীর সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছে না পরিবার।

নিখোঁজ সিয়ামের বাবা মো. হারুন অর রশিদ জানান, ‘নিখোঁজের তিন দিন পার হলেও তাদের কোনও সন্ধান কোথাও পাচ্ছি না। তারা কী নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও কিছু বুঝতে পারছি না।’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫