• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:০৪ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’ উদ্বোধন

৩ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৪৪

সংবাদ ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ফুলের বাগান করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’।

Ad

৩ জুন সোমবার দুপুরে পরিষদের প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে বাগানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন।

এসময় তিনি বলেন, বৃক্ষরোপণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে নিজেদের উদ্যোগী হওয়া প্রয়োজন।

Ad
Ad

শুধু বৃক্ষরোপণ নয়, এগুলোর পরিচয় জানতে, রোপিত বৃক্ষের পরিচর্যা ও যত্ন নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে বলেন ইউএনও।

ইউএনও বলেন, জীবন ও জীবিকার সঙ্গে গাছপালা ওঁতপ্রোতভাবে জড়িত।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ ‘বঙ্গবন্ধু পুষ্পকানন’ করা হয়েছে। এর অংশ হিসেবে বাগান বিলাসসহ কয়েকটি গাছ রোপণ করা হয়েছে।

এ সময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বৈদ্যসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
১০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:১৯



সংবাদ ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৮:৩০

সংবাদ ছবি
সেনবাগে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সেমিনার
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:২৭


সংবাদ ছবি
আমি নির্বাচন করবো : আসিফ মাহমুদ
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৬

সংবাদ ছবি
বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:১০



Follow Us