• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:৫৮ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

১১ মে ২০২৪ রাত ০৮:২৭:১২

কালীগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল।

১১ মে শনিবার ভোররাতে গোপন সূত্রের ভিত্তিতে ওই উপজেলার খামারভাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মোঃ ইমতিয়াজ কবির।

আরও পড়ুন

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ওই নারীর স্বামী রফিকুল ইসলামও একজন মাদক কারবারি বলে জানা যায়। তবে অভিযান চলাকালে রফিকুল সুকৌশলে পালিয়ে যায়।

আটক ওই নারীকে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছেন র‍্যাবের আভিযানিক দল।

জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করছে। র‍্যাব-১৩ রংপুরের দায়িত্বশীলরা তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছিলেন। পরে শনিবার ওই নারী মাদক কারবারি ফাতেমা বেগমকে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন র‍্যাব।

আরও পড়ুন

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ কবির বলেন, এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭




হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৮

দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫১