• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৩১:১৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে প্রশিক্ষণ প্রাইভেটকারের ধাক্কায় আহত ৫

১৫ মার্চ ২০২৪ সকাল ০৮:৩১:৫৮

ক্ষেতলালে প্রশিক্ষণ প্রাইভেটকারের ধাক্কায় আহত ৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি সরকারি প্রশিক্ষণ প্রাইভেটকার প্রথমে মোটরসাইকেল পরে অটোরিকশায় ধাক্কা মারে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের তালতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী কালাই উপজেলার সুরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত (২৩), আবুল কাশেমের ছেলে সাব্বির, আব্দুল মালেকের ছেলে মেহেদী (১৯) ও ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে আব্দুস সালাম (৪০)। এক জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে জয়পুরহাটগামী জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণার্থী একটি প্রাইভেটকার পাশের শালুকডুবি গ্রামের রাস্তা থেকে মেইন রোড়ে উঠা একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। পরে সামনের দিকে যায়। এসময় বটতলী থেকে কালাইগামী একটি অটোরিকশাতেও ধাক্কা দেয় ওই প্রাইভেটকার। এতে মোটরসাইকেলের থাকা তিনজন আরোহী এবং অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০