• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৪:৪৭ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ২৬ জেলের জরিমানা

২৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২৬:৪১

লক্ষ্মীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ২৬ জেলের জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বিশেষ অপারেশন চালিয়ে ২৬ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। এ সময় অভিযানে দুটি ফাইজাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ ১২ শতাধিক চর ঘেরা জালের খুঁটি অপসারণ করা হয়েছে।

২৬ ফেব্রুয়রি সোমবার দিনব্যাপী উপজেলার মাতাব্বর হাট থেকে মেঘনা নদীর ভোলার সীমান্তবর্তী মাঝের চর ও হেতনার খাল এলাকায় এ অভিযান চালানো হয়। কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাশ।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, কমলনগরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২৪ এর ৪র্থ ধাপের ৫ম দিনে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে আটক ২৬ জেলেকে বিভিন্ন অংকের অর্থ জরিমানা করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ জাল এবং চর ঘেরা খুঁটি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯