• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:৩৬:৫৮ (01-May-2026)
  • - ৩৩° সে:

যুবলীগ নেতা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:১৫:৩০

যুবলীগ নেতা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: লক্ষীপুর জেলার চাঞ্চল্যকর যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৪ ফেব্রুয়ারি রোববার ভোরে র‌্যাব -১১ ও র‌্যাব-১ এর যৌথ আভিযান চালিয়ে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে পলাতক আসামি মো. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার ব্যক্তি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আমানী এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে  জাকির হোসেন (৪০)।

Ad

র‌্যাব জানান, মামলা দায়েরের পর গ্রেফতার আসামি মো. জাকির হোসেন দীর্ঘদিন দেশে ও বিদেশে পলাতক অবস্থায় আত্নগোপনে থাকেন। পরবর্তীতে ৫ মাস আত্নগোপনে থাকার পর বিদেশ (কাতারে) থেকে দেশে আসা মাত্রই র‌্যাবের যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us