• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৭:৫৬ (14-May-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে চোলাইমদ-ইয়াবাসহ গ্রেফতার ৮

১৪ মে ২০২৬ সকাল ১১:৫৭:৫৫

রাঙামাটিতে চোলাইমদ-ইয়াবাসহ গ্রেফতার ৮

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ লিটার চোলাইমদসহ ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৩ জন মাদক কারবারি, ৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামি।

১৩ মে বুধবার রাতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

অভিযান চলাকালে পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad

পুলিশ জানায়, গ্রেফতার মাদক কারবারিদের কাছ থেকে ২৫ লিটার ৫০০ মিলি লিটার চোলাইমদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন কাঞ্চন দাস (৩৫), অংকিতা চাকমা (৩৫), সাজ্জাদ (২২), নিয়তী রঞ্চন (৩২), লিটন চাকমা (২৬), অনুজ চাকমা (২৫), মো. সাইদুল (২০) এবং মো. ইসমাইল হোসেন (৩৩)।

এর মধ্যে কাঞ্চন দাস, অংকিতা চাকমা ও সাজ্জাদ মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া নিয়তী রঞ্চন, লিটন চাকমা ও অনুজ চাকমাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। অন্যদিকে মো. সাইদুল ও মো. ইসমাইল হোসেন জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
১৪ মে ২০২৬ দুপুর ০১:২৬:৩১




মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
১৪ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৯







Follow Us