• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:২৫:৪৪ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

১৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৩:৩৭

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নিউ হানিফ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেল সংর্ঘষে আব্দুল গফফার (৫০) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফফার উপজেলার মোহনপুর গ্রামের বাকা আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে আব্দুল গফফার বাড়ি থেকে মোটরসাইকেলে মণিরামপুর বাজারে সুচি ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টা পর মণিরামপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা নিউ হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৩-১২৬৯) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং কুয়াদা বাজার হতে ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। এসময় বাস চালক আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, আব্দুল গফফার নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us