অনলাইন ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থকতে পারে।
এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available