• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:২৬:৩৭ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

৪ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৪২:২৫

হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।

এ উপলক্ষে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় হিলি গোডাউন মোড়ে অস্থায়ী দলীয় কার্যালয়ে সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়। পরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, কেক কাটা দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, আব্দুল লতিফ মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তারিকুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান জন, সাধারণ সম্পাদক অনিক সরকারসহ অনেকে।

অনুষ্ঠান শেষে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনের নৌকার প্রার্থী শিবলী সাদিকের পক্ষে ভোট চেয়ে হিলি বাজারে একটি মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০