• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৯:১৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

বেনাপোল দিয়ে ফের মহিষ আমদানি

২৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৫:০৬

বেনাপোল দিয়ে ফের মহিষ আমদানি

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের বেনাপোল দিয়ে শুল্কমুক্ত ১৪০টি মহিষের আরও একটি চালান ভারত থেকে আমদানি করা হয়েছে।

২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিয়ানা থেকে ৯টি ট্রাকে ছোট-বড় এ মহিষের চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

আরও পড়ুন

আজ যে দামে মিলছে স্বর্ণ

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্পের জন্য আমদানি করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ৫৯টি বড় গাভি, ৫৯টি বাছুর ও ২টি ষাড় প্রজনন আমদানির জন্য আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান নোরায়াল ডেইরি ফার্ম।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেয়া হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫৭২ দশমিক ৮৫ মার্কিন ডলার। এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২১:৫৮

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৪৫


ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩৬