• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৪:৫৪ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

দুই বছর ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না রাঙ্গুনিয়া পৌর এলাকার কার্ডধারীরা

১১ মার্চ ২০২৬ সকাল ১১:০৯:৫৯

দুই বছর ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না রাঙ্গুনিয়া পৌর এলাকার কার্ডধারীরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকায় প্রায় দুই হাজার স্মার্ট কার্ডধারী ভোক্তা দুই বছর ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও দাপ্তরিক জটিলতার কারণে নিয়মিত পণ্য পাচ্ছেন না তারা।

ভোক্তারা জানান, আগে টিসিবির তালিকাভুক্ত থাকায় তারা স্বল্পমূল্যে চিনি, ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতেন। তবে স্মার্ট কার্ড চালু হওয়ার পর বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া পৌর এলাকায় প্রায় দুই হাজার ভোক্তার নামে টিসিবির স্মার্ট কার্ড রয়েছে। দীর্ঘদিন পণ্য না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানিয়েছেন, ডিসেম্বর ২০২৫ মাসে জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার জন্য ১৬০০টি অনলাইন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। বর্তমানে এসব কার্ডের অ্যাক্টিভেশন কার্যক্রম চলছে, যা সম্পন্ন হলে উপকারভোগীরা কার্ড ব্যবহার করে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪



ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:০০

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:৪০

ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমণি
ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমণি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২৪