• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪০:০৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

শিবচরে হারল্যান কসমেটিক্স স্টোর উদ্বোধনে সাকিব

৫ মে ২০২৪ দুপুর ১২:৪৭:০৭

শিবচরে হারল্যান কসমেটিক্স স্টোর উদ্বোধনে সাকিব

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আমেরিকান বিশ্বখ্যাত কালার কসমেটিক্স ব্র্যান্ড “হারল্যান” তার যাত্রা শুরু করেছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এ সময় তাকে এক নজর দেখার জন্য জনসাধারণের ছিল উপচেপড়া ভিড়।

৪ মে শনিবার বিকেলে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে রিটেইল কসমেটিক শপ ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় সাথে ছিল চিত্র নায়ক ইমন ও অভি। শিবচর উপজেলার ৭১ সড়ক ওয়াল্টন শো-রুম সংলগ্ন মোল্লা মার্কেটের নিচতলায় এ স্টোরটি অবস্থিত।

উদ্বোধন অনুষ্ঠানে সাকিব বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন প্রোডাক্টগুলো প্রাপ্তি নিশ্চিত করছে। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো। এর বাইরে টাইলক্স, অরিক্সসহ হোম কেয়ার পণ্যও পাওয়া যাবে এখানে। মানসম্মত অথেনটিক পণ্য কিনতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

বিএসএফের হাতে আটক ১২ বছরের শিশুকে ফিরিয়ে আনল বিজিবি

অনুষ্ঠানে চিত্র নায়ক ইমন বলেন, হারল্যান স্টোর দেশের সকল প্রান্তে আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন পণ্য প্রাপ্তি নিশ্চিত করেছে। প্রোডাক্টপ্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, শিবচর যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, দেশ ইলেকট্রনিক্স সত্তাধীকারী ফজলুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৩:৪৮






আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৬:১৮