• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৬:২৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই শিশু বরিশালে উদ্ধার

১৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৯:৫৯

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই শিশু বরিশালে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা খেকে অপহৃত দুই শিশুকে বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার উদ্ধার হওয়া শিশুদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নূর ফারজানার জিম্মায় প্রদান করেন।

উদ্ধার হওয়া শিশুরা হলো, ফতুল্লার পশ্চিম লামাপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার আব্দুল কাদিরের দুই পুত্র নাঈম (৭) ও নাবিল (৩)।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

১২ ডিসেম্বর রাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা থেকে আব্দুল কাদিরের দুই পুত্র নাঈম (৭) ও নাবিলকে (৩) গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এরপর অপহৃতদের নানা মো. সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি জিডি (নং-৫৮৫) দায়ের করেন। ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে অপহরণকারীরা অপহৃতদের নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।

এরপর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই মাহফুজুর রহমানের সমন্বয়ে একটি টিম ১১ ডিসেম্বর বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:১২




টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩