• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫১:২১ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

২৬ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৩:৪২

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

২৬ নভেম্বর মঙ্গলবার সকালে ১০টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আছমত আলীর ছেলে রফিক মিয়া, আ. মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর ছেলে সানু মিয়া, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম, মনির মিয়ার ছেলে সাজু মিয়া ও আলী আহমদ এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪