• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৪:০২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

তালায় বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ, ২ সাক্ষীকে জরিমানা

২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:১৯

তালায় বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ, ২ সাক্ষীকে জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপসহ ২ সাক্ষীকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এ আদেশ দেন।

এর আগে খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের জালালউদ্দিন গাজীর ছেলে সোহানুর রহমানের (১৬) সাথে একই ইউনিয়নের খলিশখালী গ্রামের আব্দুল আজিজের মেয়ে
আফসানা আজিজ মিমির (১৪) বাল্যবিবাহ সম্পন্ন হয়। স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে, তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্রে জানা যায়, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশক্রমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭/৮ অনুচ্ছেদের-১ ধারা অনুযায়ী (বর) সোহানের ভগ্নিপতি আমিনুর রহমান ও চাচা জাকির সর্দার কাবিন নামায় সাক্ষী থাকায় উভয়কে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এসময় মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, বর কনেসহ উভয় পক্ষের অভিভাবক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া
সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৭:৫০



ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬