• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:০৫:২৫ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুর ডিসির নম্বর ক্লোন করে টাকা দাবি, আর্থিক লেনদেনে সতর্কবার্তা

৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫৮

লক্ষ্মীপুর ডিসির নম্বর ক্লোন করে টাকা দাবি, আর্থিক লেনদেনে সতর্কবার্তা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

Ad
Ad

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি নম্বরটি (+৮৮০ ১৭৮৮-৫৭৭৭০১) ক্লোন করে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে ফোন দেওয়া শুরু করে একটি চক্র। প্রতারকেরা নিজেদের জেলা প্রশাসক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনে বিভিন্ন অংকের টাকা বিকাশে বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে বলে।

Ad

বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পরপরই দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে। ওই নম্বর থেকে কারো কাছে টাকা চাওয়া হলে বা কোনো অবৈধ অনুরোধ করা হলে বিভ্রান্ত হবেন না।

প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে যে কোনো সন্দেহজনক কল পেলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us