• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:১৭ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

সাভারে শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

২ মে ২০২৪ দুপুর ১২:১০:৩০

সাভারে শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

স্টাফ রিপোর্টার, সাভার: তীব্র গরমে নিম্ন ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়েছে।

Ad

ঢাকা লিগ্যাসি লিমিটেড কোম্পানির আয়োজনে ১ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব পানীয় বিতরণ করা হয়।

Ad
Ad

এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া।

এসময় তিনি বলেন, ‘ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়ায় তীব্র গরমের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবীরা পড়ছেন চরম বিপাকে। তাই তৃষ্ণার্ত এসব মানুষের জন্য বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও ঠান্ডা শরবত বিতরণ করেছি।’ গরম না কমা পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কর্মসূচিতে ঢাকা লিগ্যাসি লিমিটেড কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

রবিউল নামে এক ভ্যান চালক বলেন, ‘রোদের মধ্যে বাইরে কাজ করতে সমস্যা হয়। এসময় জামগড়া চৌরাস্তায় দেখি বিনামূল্যে ঠান্ডা শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। সেখান থেকে পানি ও শরবত খেয়ে তৃষ্ণা মিটিয়ে অনেক ভালো লাগলো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২


ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭




Follow Us