• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৩২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৯:৪৮

রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় একটি পুরোনো দেয়াল ধসে আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫) নামে দুই শিশু মারা গেছেন।

১১ মার্চ বুধবার দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায় হলেও বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে বসবাস করেন। আয়েশা স্থানীয় শহিদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নুসরাত জাহান মরিয়মের বাবা মো. শরিফ বলেন, তার একমাত্র মেয়ে মরিয়ম পাশের বাড়ির আয়েশার সঙ্গে প্রতিদিন খেলত।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাসার পাশের পুরাতন বাড়িতে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। দেয়ালের পাশে রাখা ইট ও বালুর ওপর শিশু দুটি খেলছিল, তখনই দেয়াল ধসে তাদের চাপা দেয়। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us