• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৭:৪২ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২:১৫ মিনিটে।

মাঠে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।

Ad
Ad

ম্যাচের টসে জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

Ad

টাইগাররা সর্বশেষ ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। ৯৯ দিনের বিরতির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন উদ্যমে ফিরেছে দল।

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ দশম স্থানে রয়েছে। সেরা নয় দলের মধ্যে জায়গা করে নিতে এই সিরিজটি গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তানের জয় ৩৪টিতে। বাংলাদেশের পাঁচটি জয় মধ্যে চারটি ২০১৫ সালের সিরিজে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us