• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৮:০৪ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

১১ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৫:২৯

সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, ওইদিন জাতীয় সংসদ ভবনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল বৃদ্ধি পাবে।

Ad
Ad

১১ মার্চ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad

ডিএমপির নির্দেশিত বিকল্প পথ ও ডাইভারশন:
ইন্দিরা রোড–বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবে।

মানিক মিয়া অ্যাভিনিউ–বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিতে যাওয়া যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যাবে।

উড়োজাহাজ মোড়–খেজুর বাগান সড়ক: উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

ডিএমপি নগরবাসীকে অনুরোধ করেছে, নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা অনুসরণ করে যানজট এড়িয়ে চলতে। এছাড়া সবাইকে ট্রাফিক ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৯:৪৮






Follow Us