• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৩:১২ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

মান্দায় তিন মাদকসেবীর কারাদণ্ড

৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৩:৫৮

মান্দায় তিন মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় তিন মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এই রায় দেন।

Ad

জানা যায়, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মান্দা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলার ফেটগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আরিফুল ইসলাম (২১), একই গ্রামের তোফাজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (১৯) ও পরাণপুর গ্রামের আতাউল মৃধার ছেলে মাহফুজ আহম্মেদকে (২০) আটক করে।

Ad
Ad

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা তাদের প্রতিজনকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক দিন করে কারাদণ্ডের আদেশ দেন।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাহীন শওকত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৬:৫৮





বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৫:৩৪


তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৩:২২

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:২১

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬


Follow Us