• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৩৯:৫১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা নিষ্পত্তির দাবিতে খুলনায় শ্রমিকদের কর্মবিরতি

১৪ জুলাই ২০২৪ বিকাল ০৩:০২:৩৮

সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা নিষ্পত্তির দাবিতে খুলনায় শ্রমিকদের কর্মবিরতি

খুলনা ব্যুরো: খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ২ জন সদস্যের সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা নিষ্পত্তির দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

১৪ জুলাই রোববার সকাল থেকে খুলনার খালিশপুরের তিনটি তেল ডিপো পদ্মা-মেঘনা-যমুনা থেকে তেল উত্তোলন বন্ধ করে ট্যাংকলরি সড়কে পার্কিং করেখে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. এনাম মুন্সি।

এ সময় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আলী আজিম, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু, পদ্মা-মেঘনা-যমুনা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু।

আগামী ১৬ জুলাই মামলার নিষ্পত্তি না করলে ১৭ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

এদিকে ট্যাংকলরি শ্রমিক কর্মবিরতির কারণে তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২৮

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৯

পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৯




গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
গ্রিসে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৩৫